সমঝোতা স্মারক সই-01027-NewsEdge24

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার দুপুরে বেইজিংয়ের দিয়াওতাই হোটেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের নেতৃত্বের সম্মতিতে ১৭টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়। এর মধ্যে ১৩টি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় এবং চীনের মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে।

তিনি আরও জানান, তিনটি সমঝোতা স্মারক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এছাড়া একটি এমওইউ হয়েছে রাজনৈতিক দলের মধ্যে—বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে।

আরও পড়ুন: তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন ঐকমত্য

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে চীন সফরে যান। সফরের শুরুতে তিনি দালিয়ানে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দেন। বুধবার রাতে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান।

1 comment on “বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক সই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *